• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
রমনা কালীমন্দিরে সোনা চুরি, গ্রেপ্তার ৪ দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

ইটনায় জলমহল এলাকায় অভিযানে বন্দুক-গুলি জব্দ, গ্রেফতার ৪

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ভুগলী জলমহল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড শর্টগানের সিসার গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে রবিবার (১১ অক্টোবর) উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের পাঁচকাহনিয়া এলাকায় ভুগলী জলমহল এলাকায় ইটনা থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- করিমগঞ্জ উপজেলার খাগশ্রী গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩৩), ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের মো. মহিউদ্দিন ভুঁইয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (২৮), নিকলী উপজেলার নতুন শিমপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সাইম (২০) এবং ভাটি বরাটিয়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে হৃদয় (২২)।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড শর্টগানের সিসার গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান অস্ত্রসহ চারজনের গ্রেফতার আটকের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category