• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
বাংলাদেশে এআইনির্ভর মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্প চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

ইতিহাসে তৃতীয় দল হিসেবে আটবার বিশ্বকাপের শেষ চারে ওঠার কৃতিত্ব অর্জন করলো ফ্রান্স

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্ব ফুটবলে নিজেদের সোনালি সময় পার করছে ফ্রান্স। গত এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক সাফল্যে তারা অন্যতম সফল দল হিসেবে প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এর মধ্য দিয়ে ইতিহাসে তৃতীয় দল হিসেবে আটবার বিশ্বকাপের শেষ চারে ওঠার কৃতিত্ব অর্জন করেছে ফ্রান্স।
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে গত রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে সহজ জয় তুলে নেয় দিদিয়ের দেশমের দল। এই সাফল্যের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে ৮ বার সেমিফাইনালে উঠল ফরাসিরা। সর্বোচ্চ ১২ বার শেষ চারে ওঠার রেকর্ড জার্মানির, আর ব্রাজিলের মতো ফ্রান্সও এখন ৮ বার সেমিফাইনালে খেলার কীর্তি গড়েছে।
এছাড়াও বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের দিক থেকে জার্মানি ও ব্রাজিলের কাতারে নাম লিখিয়েছে ফ্রান্স। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল জার্মানি এবং ২০১৪ সালে জিতেছিল তাদের চতুর্থ শিরোপা। অন্যদিকে, ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে টানা তিনবার শেষ চারে উঠে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার ২০১৮ থেকে ২০২৬—টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে সেই কীর্তির পুনরাবৃত্তি করেছে ফ্রান্স। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জয়ের পর ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা। এবার ট্রফি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে ফরাসিরা।

বিশ্বকাপে সর্বাধিক সেমিফাইনাল খেলা দল

জার্মানি — ১২ বার
ব্রাজিল — ৮ বার
ফ্রান্স — ৮ বার
ইতালি — ৭ বার
মরক্কোকে হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ব্রাজিলের পাশে নাম লিখিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে ইতিহাসের তৃতীয় দল হিসেবে অন্তত আটবার শেষ চারে ওঠার কীর্তি গড়ল ফরাসিরা।
বিশ্বকাপে শুরু থেকেই ছন্দময় ও সংগঠিত ফুটবল খেলছে ফ্রান্স। সেই ধারাবাহিক পারফরম্যান্সের যথার্থ প্রতিফলনই মিলেছে তাদের সাফল্যে। এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে নির্ধারিত ৯০ মিনিটেই পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ফরাসিরা, যা তাদের আধিপত্যেরই প্রমাণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category