প্রভাত স্পোর্টস: আন্তর্জাতিক বিরতিতে থেকে শান্তিতে নেই ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত তারা। কী হয় না হয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইংলিশ জায়ান্টরা। এর মধ্যে এলো আরেকটি দুঃসংবাদ।
পর্তুগালের কাছে নরওয়ের ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ইনজুরি শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ৬৭তম মিনিটে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, তাতে চোটের উদ্বেগ জেগেছে। চলতি ক্লাব মৌসুমে সাত গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগে আগামী রবিবার লিভারপুলের মাঠে নামার আগে তার ইনজুরির আশঙ্কা নিশ্চিতভাবে আতঙ্ক ছড়িয়েছে সিটিতে। তারা হালান্ডের ইনজুরি নিয়ে নতুন ও ইতিবাচক খবর শোনার অপেক্ষা করছে।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটির এটাই হবে প্রথম ম্যাচ। ইতোমধ্যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
এদিকে ক্লাব জার্সিতে দারুণ ফর্মে থাকলেও হালান্ড শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে হতাশ করেছেন। টানা দুটি ম্যাচে গোল পাননি তিনি, অথচ আগের ১৭ ম্যাচে ছিল ১৬ গোল। ওয়েলস ও পর্তুগাল তাকে গোলমুখের সামনে নিষ্ক্রিয় করে রেখেছে।
হালান্ডের দলের অবস্থাও ভালো না। টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা। ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে শুরু করেছিল নরওয়ে। চার ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভাইপাররা।