• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ইনফান্তিনো চলে গেলে ফিফা আর কখনো এত সফল বা লাভজনক হবে না : ট্রাম্প

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। তবে চলমান বিতর্কের মধ্যেই তাঁর পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর্মক্ষেত্রে পরকীয়ার অভিযোগ এবং একটি ব্যর্থ বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবে, তাহলে সেটি হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত।
ইতালীয়-সুইস এই আইনজীবীকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইনফান্তিনোর নেতৃত্বেই সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজিত হয়েছে, যা অন্য যেকোনো আসরের চেয়ে চার গুণ বেশি সফল। ট্রাম্প আরও বলেন, ইনফান্তিনো চলে গেলে ফিফা আর কখনো এত সফল বা লাভজনক হবে না।
ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে বিশ্বকাপের বেশ আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্বকাপ ফাইনালেও দেখা গেছে ট্রাম্পকে। এমনকি যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ট্রাম্পের অনুরোধেই স্থগিত করেছিল ফিফা, সেটিও নিশ্চিত করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের এ অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। কানাডা ফুটবল এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের একাধিক ফুটবল সংস্থার সঙ্গে যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর সমালোচনা করেছে সংস্থাটি।
আগামী মার্চে পুনর্নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইনফান্তিনো সব অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও তাদের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে বলেছে, সংস্থাকে দুর্বল করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ সমালোচনা চালিয়ে যাচ্ছে।
ইনফান্তিনো অবশ্য সমর্থন পেয়েছেন আরও। ট্রাম্পের মতোই ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category