• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ইরাকের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন ইরাকি ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি বিভাগ) এই ঘোষণা দিয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ইরাকের উপ-তেলমন্ত্রী আলী মারিজ আল-বাহাদলি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, আল-বাহাদলি ইরানের সরকার এবং ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্বার্থে তেল পাচার ও বিক্রির প্রক্রিয়ায় সহায়তা করেছেন।
বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ আরও জানায়, ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তিন শীর্ষ কর্মকর্তা এবং চারটি ইরাকি প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন— মুস্তফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুয়াইলি। সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category