• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন হুঁশিয়ারি, ১৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পূর্বঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।
তিনি বলেন, পূর্বে আমরা সাত দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু আমাদের এসব দাবি এখনও বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। তবে দাবি আদায়ে আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে। ১৪ জুলাই দেশের প্রত্যেক জেলা-শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা। এর মধ্যেই আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশা করছি।
অধ্যাপক নুরুন্নবী বলেন, এসব কর্মসূচির পরও ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ঘোষণা না করলে আগামী ১৮ জুলাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় মহাসমাবেশ করবো। এতে আমাদের সারাদেশের গ্রাহকরা অংশ নেবেন।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। এজন্যই আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চাই। সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ.ফ.ম ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category