• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

ঈদ যাত্রায় গাবতলীতে দূরপাল্লার বাসের টিকিটে সংকট নেই

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ, যার ফলে সোমবার সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দূরপাল্লার বাসগুলো একের পর এক গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন পরিবহন কর্মীরা। তবে ঈদযাত্রার চিরচেনা ভিড় থাকলেও গাবতলীর চিত্র কিছুটা ভিন্ন; কিছু কিছু রুটের নামী পরিবহনে ‘আসন খালি নেই’ প্ল্যাকার্ড ঝুললেও, অধিকাংশ গাড়িতেই এখনও তাৎক্ষণিক টিকিট ও ফাঁকা আসন মিলছে। ফলে বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতেই টিকিট কেটে গন্তব্যে রওনা হতে পারছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (২৫ মে) গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের ঘরমুখো মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছেন। যাত্রীদের সামাল দিতে এ সময় পরিবহন শ্রমিকদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়ের মাঝে কোনো কোনো পরিবহন কর্মীকে হাঁকডাক ছেড়ে যাত্রী ডাকতে দেখা গেছে, আবার কোনো কোনো কাউন্টারের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘আসন খালি নেই’ লেখা প্ল্যাকার্ড।
টার্মিনালের পরিস্থিতি নিয়ে ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ আলী বলেন, আমাদের অধিকাংশ গাড়ি পদ্মা সেতু দিয়ে চলাচল করে। গাবতলী থেকে আজ যে গাড়িগুলো ছাড়ছে, সেগুলোর প্রায় সবই যাত্রীপূর্ণ (ফুল লোড) হয়ে যাচ্ছে। ইতোমধ্যে যে গাড়িগুলো টার্মিনাল ছেড়ে গেছে, তার মধ্যে মাত্র দু-একটি গাড়িতে কিছু আসন ফাঁকা ছিল। তবে পরবর্তী ট্রিপের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর কিছু কিছুতে এখনো সিট খালি আছে।
এস বি সুপার ডিলাক্স গাড়ির কাউন্টার মাস্টার আলাল বলেন, আজকে কোনো বাসে সিট খালি নেই। তবে আগামীকালের গাড়ির আসন ফাঁকা আছে।
গোল্ডেন লাইন পরিবহনের কর্মী আলী আজগর বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ৩০টির মতো গাড়ি গেছে। অধিকাংশ গাড়ি যাত্রীপূর্ণ (ফুল লোড) ছিল। সারাদিনে আরও অন্তত ১০টির মতো গাড়ি আছে। সেগুলোতেও অলরেডি বুকড।
কথা হয় রংপুরগামী যাত্রী নজরুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, কাউন্টারে এসে টিকিট পেয়েছি, তেমন কোনো সমস্যা হয়নি। আশা করছি ভালোভাবে যেতে পারবো। পাবনাগামী যাত্রী আমিনুল ইসলাম বলেন, যে বাসে যেতে চেয়েছিলাম, সেটার টিকিট শেষ। পরে অন্য বাসের টিকিট কিনলাম। এখনো পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category