• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য টেকনাফে সাঁড়াশি অভিযানে মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ ধর্ম নিয়ে টানাটানির পর আদালতের আদেশে ৮ দিন পর দাফন জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবি‘র রাজশাহীর পবায় বিনামূল্যে ৮৩ হাজার গবাদিপশুকে টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা গাজীপুরের টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু ত্রিশালে আদম ব্যবসায়ীর খপ্পরে একাধিক পরিবার নিঃস্ব পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও খাবারের মান খতিয়ে দেখার নির্দেশ দুই প্রতিমন্ত্রীর দিনাজপুরে অভিযানে চালিয়ে ১৩৯১ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬
ফাইল ছবি

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ আসনের (দেবীদ্বার) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ। সে টাকা তাকে দেয়া হয়নি।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না।’
জেলা পরিষদ প্রশাসকের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো আমাকে দেয়া হয়নি। এ বাজেট তো কোনো ব্যক্তিকে দেয়া হয় না। দেয়া হয়েছে উপজেলাকে।’
দেবীদ্বার উপজেলাকে কোন কোন খাতে, কোন কাজে টাকা দেয়া, সে তালিকা জেলা প্রশাসনের কাছে আছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উপজেলাও সে টাকা কোন খাতে কত টাকা, কোথায় খরচ করেছে, সে হিসাব আছে। তারা সেটি প্রকাশ করুক।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category