• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
ঋণের ১২২১ কোটি টাকা লোপাট : সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা শীতকালীন সবজি বাজারে এলেও দামে প্রভাব পড়েনি ভ্যাট আদায়ে স্থবিরতা, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই দেখিয়েছে শূন্য রিটার্ন আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী ‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’ আশা করি গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার দাবি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

একটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে। এখন আবার আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা করতে চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যার সম্মান আমরা দেব। দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই চেতনার মূল উদ্দেশ্য ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।’তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মুক্তিযুদ্ধ কিংবা জুলাই চেতনাকে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযোদ্ধা ও জনগণের আন্দোলনের চেতনাকে যথাযথ সম্মানের সঙ্গে ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মোট পাঁচ লাখ টাকা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পাঁচ লাখসহ মোট ১০ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করেন। অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ওসি শফিউল আলম, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category