• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

একদিনে পদ্মা সেতুতে চার কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মুন্সিগঞ্জ: ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত ঈদুল ফিতরের তুলনায় এবার এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এক প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৫ হাজার ২৮৪ গাড়ি।
এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৪৩ হাজার ৩৫১টি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। টোল আদায়ের দিক থেকে এবারের আদায় এযাবৎকালের চতুর্থ সর্বোচ্চ।
এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদ সামনে রেখে এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল। সে সময় টোল আদায় হয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা ছিল সর্বোচ্চ টোল। এ ছাড়া একই বছর পবিত্র ঈদুল ফিতরে ১ দিনে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আর ২০২৪ সালের ১৪ জুন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, যা ছিল তৃতীয় সর্বোচ্চ।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একটি করে ইটিসি লেনসহ মাওয়া প্রান্তে মূল ৭টি বুথ ও ৩টি মোটরসাইকেল বুথসহ মোট ১০টি এবং জাজিরা প্রান্তে মূল ৭টি বুথ ও ২টি মোটরসাইকেল বুথসহ মোট ৯টি অর্থাৎ উভয় প্রান্ত মিলিয়ে সর্বমোট ১৯টি টোল বুথের মাধ্যমে টোল আদায় কার্যক্রম সার্বক্ষণিক পরিচালিত হচ্ছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে বাড়তি মোটরসাইকেলের উপচে পড়া ভিড় ঠেকাতে মাওয়া প্রান্তে আরো অতিরিক্ত অস্থায়ী বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ। তিনি জানান, পদ্মা সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থায় যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়। ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের কারণে যাতায়াত আরো দ্রুত ও সহজ হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category