• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

একধাপে সোনার দাম কমল ভরিতে ৭,১১৫ টাকা

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমেছে। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সকাল ১০টায় বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।
সংগঠনটি মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
দাম কমার পর আজ থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা। মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা। এর আগে ২৫ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়।
এ ছাড়া শনিবার রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম এখন ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।
মাঝে কিছুদিন বৃদ্ধির পর গতকাল বিশ্ববাজারে সোনার দাম একদিনে আউন্সপ্রতি ১৫৫ ডলার কমেছে। রুপার দাম কমেছে ৩ ডলারের কিছু বেশি।
গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্যানুসারে, শনিবার সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৪৫৫ ডলার। গত মঙ্গলবার যখন সোনার দাম শেষ বাড়ানো হয়, সেদিন দাম ছিল ৪ হাচার ৬২৫ ডলার। অর্থাৎ এই সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ১৭০ ডলার।
সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়। কিন্তু এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো অনেক দিন কমেছে। এরপর বিভিন্ন কারণে সোনার দাম কিছুদিন বেড়েছে। গতকাল সোনার দাম আবার কমল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category