• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

একসঙ্গেই মুছে ফেলুন ইনবক্স থেকে হাজারো ই-মেইল

Reporter Name / ৭৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: প্রচারমূলক ই-মেইল, নিউজলেটার, কেনাকাটার রসিদ কিংবা বিভিন্ন নোটিফিকেশনের কারণে অনেকের জিমেইল ইনবক্স দ্রুত ভরে যায়। এতে গুগলের বিনা মূল্যের ১৫ জিবি স্টোরেজও শেষ হয়ে যেতে পারে। এই স্টোরেজ জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোস—তিনটি সেবার জন্যই যৌথভাবে ব্যবহৃত হয়।

অতিরিক্ত স্টোরেজ কেনা গেলেও অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত জমতে থাকলে সেটিও একসময় পূর্ণ হয়ে যায়। তাই ইনবক্স পরিষ্কার রাখার জন্য একসঙ্গে অনেক ই-মেইল মুছে ফেলার পদ্ধতি জানা প্রয়োজন।

প্রচারনামূলক ই-মেইল একসঙ্গে মুছবেন যেভাবে

জিমেইল ওয়েব সংস্করণে প্রবেশ করে সার্চ বক্সে Unsubscribe লিখে অনুসন্ধান করুন। এতে আনসাবস্ক্রাইব সুবিধাযুক্ত প্রচারমূলক ই-মেইলগুলো দেখাবে।

এরপর তালিকার ওপরের বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করুন। সব ই-মেইল নির্বাচন করতে Select all conversations that match this search অপশনে ক্লিক করুন। এরপর ট্র্যাশ আইকনে চাপলেই নির্বাচিত সব ই-মেইল ট্র্যাশে চলে যাবে।

একই পদ্ধতিতে Promotions বা Social ট্যাবের ই-মেইলও একসঙ্গে মুছে ফেলা যায়।

নির্দিষ্ট প্রেরকের সব ই-মেইল মুছুন

কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো সব ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন:

from:ই-মেইল_ঠিকানা

আবার কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতে ব্যবহার করুন:

to:ই-মেইল_ঠিকানা

সার্চের ফলাফল থেকে প্রয়োজনীয় ই-মেইল নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সেগুলো মুছে যাবে।

নির্দিষ্ট সময়ের ই-মেইল মুছতে

কোনো নির্দিষ্ট তারিখের পরের ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন:

after:২০২৩-১১-০১

প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন করা যাবে।

একাধিক শর্তও একসঙ্গে ব্যবহার করা যায়। যেমন—

from:ই-মেইল_ঠিকানা OR to:ই-মেইল_ঠিকানা OR after:২০২৩-১১-০১

এরপর সার্চ ফলাফলের সব ই-মেইল নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সেগুলো মুছে যাবে।

ভুল করে মুছে ফেললে কী করবেন?

জিমেইল থেকে মুছে ফেলা ই-মেইল সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। এগুলো ট্র্যাশ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এ সময়ের মধ্যে প্রয়োজন হলে সেগুলো পুনরুদ্ধার করা যায়। তবে ৩০ দিন পার হলে ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category