• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত

এক মাসেই জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসে রেকর্ড গড়েছে জ্বালানি তেলের বাজার। সাপ্তাহিক ও মাসিক হিসাব অনুযায়ী উভয় বেঞ্চমার্কেই বিশাল উত্থানের পথে রয়েছে তেলের দর। সার্বিকভাবে এক মাসের ব্যবধানে ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট; উভয়েরই দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে দাঁড়ায় ৮৭ দশমিক ৬৭ ডলারে, আর ডাব্লিউটিআই বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ৮২ দশমিক ০৭ ডলারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে আগের চেয়ে বেশি তেলবাহী ট্যাংকার চলাচলের খবরের পরেই মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এই সামান্য পতন দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটলে বাজারে বিপুল পরিমাণ তেলের সরবরাহ ছড়িয়ে পড়বে; এমন আশঙ্কায় তেলের দাম নাটকীয়ভাবে বাড়তে পারছে না। গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের আগে হরমুজ প্রণালি দিয়ে যে পরিমাণ জাহাজ চলাচল করত, সেই তুলনায় বর্তমান ট্র্যাফিক এখনও বেশ কম। তবে যাতায়াতে যেকোনো ধরনের ইতিবাচক পরিবর্তনের খবর মিললেই সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়ছে তেলের ফিউচার প্রাইসে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে তেলের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। ফলে অচিরেই তাদের অতিরিক্ত তেল সরবরাহ বন্ধ করতে হবে, যা পরবর্তীতে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সাউথ এশিয়ার নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব এক আঞ্চলিক জোট গঠনে উদ্যোগী হয়েছে, যা লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় বাণিজ্যিক ট্যাংকার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: অয়েলপ্রাইসডটকম


আপনার মতামত লিখুন :
More News Of This Category