• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

‘এটা গোল করারই ম্যাচ ছিল’,রোনালদোর জোড়া গোলের পর ইব্রাহিমোভিচ

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : প্রথম ম্যাচের পর তীব্র সমালোচনার মধ্যে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ম্যাচেই। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে করেছেন জোড়া গোল। তবে ক্যামেরার সামনে বলা তাঁর ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি) কথাটির সঙ্গে একমত নন জ্লাতান ইব্রাহিমোভিচ। সাবেক সুইডিশ তারকার মতে, ফিরে আসার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না রোনালদোর।
উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলে জয়ের পর রোনালদোকে ‘আই অ্যাম ব্যাক’ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়।’
পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচের পর ফক্স স্পোর্টসের আলোচনায় দুটি বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ইব্রাহিমোভিচ। একটি পর্তুগালের বড় জয়, অন্যটি রোনালদোর মন্তব্য। সুইডেনের হয়ে ৬২টি গোল করা ইব্রার মতে, পর্তুগালের বড় জয় প্রত্যাশিতই ছিল, ‘এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।’
কেন ‘এই ম্যাচেই’ অনেক গোল হবে, ইব্রা সেই ব্যাখ্যা না দিলেও মনে করা হচ্ছে, প্রতিপক্ষই মূল কারণ। উজবেকিস্তান এবারই প্রথম বিশ্বকাপে নাম লিখিয়েছে। মধ্য এশিয়ার দেশটি আগের ম্যাচে কলম্বিয়ার কাছেও ৩-১ গোলে হেরেছিল।
ইব্রা মনে করেন, জোড়া গোলের পর রোনালদোর ‘ফিরে আসার’ ঘোষণাও খুব একটা অর্থবহ নয়, ‘ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও (হারিয়ে) গিয়েছিল। জানি না কেন সে বলল, “আমি ফিরে এসেছি। তবে সমালোচনা কিংবা খোঁচা—যেভাবেই দেখা হোক না কেন, উজবেকিস্তান ম্যাচ রোনালদোর আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এখন বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার। একই সঙ্গে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category