• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি

Reporter Name / ৩৭৪ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : মাঠে ভয়াবহ সংঘর্ষের পর হাসপাতালে অস্ত্রোপচার, স্বাভাবিকভাবেই উদ্বেগে ছিলেন ভক্তরা। তবে চোয়ালের হাড় ভাঙার চোট নিয়ে চিকিৎসাধীন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে। এবার হাসপাতালে তাকে দেখতে গেছেন আর্জেন্টিনার সাবেক সতীর্থ ফেডেরিকো ফার্নান্দেজ। বন্ধুকে কাছে পেয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন সাবেক এই ডিফেন্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও এভারটনের ম্যাচে জ্যারড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল মার্টিনেজকে। তার চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়। তবে চিকিৎসকেরা মাথা, ঘাড় ও পিঠে গুরুতর আঘাতের আশঙ্কা নাকচ করে দিয়েছেন। হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে ভক্তদের আশ্বস্ত করেছেন মার্টিনেজ। পাশাপাশি তাকে দেখতে যাওয়া অতিথিদেরও স্বাগত জানিয়েছেন তিনি।
রবিবার ইংল্যান্ডের একটি ক্লিনিকে মার্টিনেজকে দেখতে যান ৩৭ বছর বয়সী ফেডেরিকো ফার্নান্দেজ। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার রানার্সআপ দলের সদস্য ছিলেন তিনি। প্রিমিয়ার লিগেও দীর্ঘদিন খেলেছেন এই সাবেক ডিফেন্ডার।
এস্টুদিয়ান্তেস দে লা প্লাতার যুব একাডেমি থেকে উঠে আসা ফার্নান্দেজ নাপোলি, গেতাফে, সোয়ানসি সিটি, নিউক্যাসল ইউনাইটেড, এলচে ও আল-দুহাইলের মতো ক্লাবেও খেলেছেন। হাসপাতালে মার্টিনেজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার বন্ধু, সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং তুমি সুস্থতার পথে আছ, এটা জেনে আমি খুব খুশি।’
ছবিতে মার্টিনেজকে হাসতে দেখা না গেলেও তাকে বুড়ো আঙুল তুলে ইতিবাচক ইঙ্গিত দিতে দেখা যায়। অস্ত্রোপচারের পর তার সুস্থ হয়ে ওঠার পথে থাকার বার্তাই যেন ফুটে উঠেছে সেই ছবিতে।
এর আগে হাসপাতাল থেকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন মার্টিনেজ। সমর্থকদের ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি দ্রুত মাঠে ফেরার আশাবাদও প্রকাশ করেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা কয়েক সপ্তাহের মধ্যে ফিরে আসছি।’
তবে দ্রুত মাঠে ফেরার ইচ্ছা থাকলেও আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে না মার্টিনেজের। নভেম্বরে ফিফা উইন্ডোতে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। ওই ম্যাচগুলোতে মার্টিনেজকে পাওয়ার সম্ভাবনা নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category