• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বৃষ্টির কারণে ম্যাচটা না হওয়ার আশঙ্কা ছিল সোমবার থেকেই। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হলো। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা হলো না বাংলাদেশ দলের। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। একইভাবে অপর কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা–নেপাল ম্যাচও পরিত্যক্ত হয়। টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই খবরটি জানানো হয় ক্রিকইনফোর লাইভে।
নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটে এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ পরিত্যক্ত হলো এবং এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও হয়নি। চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচই ভেসে গেল বৃষ্টিতে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিটন দাসের দলের অবশ্য কোনো ক্ষতি হয়নি। উল্টো মাঠে না নেমেই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। টি–টুয়েন্টিতে শ্রেয়তর র‌্যাঙ্কিংয়ের সুবাদে মালয়েশিয়াকে পেছনে ফেলে শেষ চারে উঠলেন লিটনরা।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে লিটনদের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিন অপর সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।
এশিয়ান গেমস ক্রিকেটে বৃষ্টিতে যেভাবে ম্যাচ ভেসে যাচ্ছে, তাতে সেমিফাইনাল নিয়ে এরই মধ্যে একটু দুশ্চিন্তায় পড়তে পারে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে লিটনদের ফাইনালে ওঠার সুযোগ থাকবে না। কারণ, তখন র‌্যাঙ্কিংয়ে শ্রেয়তর অবস্থানের সুবাদে পাকিস্তানই উঠবে ফাইনালে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category