• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ ৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা বাংলাদেশে নতুন শিল্পায়নের সবচেয়ে বড় সম্ভাবনার নাম এখন চীনা অর্থনৈতিক অঞ্চল

ওয়েব ফিল্ম ‘টুটুলের টাকা’ নায়িকার চরিত্রে নুসরাত ফারিয়া, আছেন জয়

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ‘বরবাদ’ বানিয়ে আলোচনায় আসা পরিচালক মেহেদী হাসান এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘টুটুলের টাকা’। তবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নামের পরিবর্তন হতে পারে।
পরিচালক মেহেদী হাসান ও প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন সূত্রে জানা গেছে, ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। ছবিতে তিনি এক জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করবেন। ওয়েব ফিল্মটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাহরিয়ার নাজিম জয়।
জানা গেছে, তাঁকে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরী একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করতে পারেন। ব্যবসায়ী, নায়িকা ও পুলিশ কর্মকর্তাকে ঘিরে ত্রিমুখী দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোবে ছবির গল্প।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। টানা ১০ দিনে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন পরিচালক। নুসরাত ফারিয়াকে সর্বশেষ ‘জ্বিন ৩’ সিনেমায় দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category