• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস চায়না এক্সিম ব্যাংক প্রেসিডেন্টের নতুন আইফোন কেনার সময় আসল-নকল চেনার মূল উপায় কোন পদ্ধতিতে ডিম খাওয়া ভালো? বেড়াতে যাওয়ার পরিকল্পনা: ভারতের ছত্তীসগঢ়ের মৈনপাট হতে পারে দারুণ পছন্দ পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পনা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে নেপালের হিমালয়ান এয়ারলাইন্স : বিমানমন্ত্রী

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পর সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে নেপালের লিগ্যাসি ক্যারিয়ার হিমালয়ান এয়ারলাইন্স। এতে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এসময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে, যা দুই দেশের পর্যটন খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এক্ষেত্রে নেপালের লিগ্যাসি ক্যারিয়ার হিমালয়ান এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও নেপালের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়। সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category