• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

কপ স‌ম্মেল‌নে তারেক রহমান-এরদোয়ানের বৈঠকের সম্ভাবনা

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনার কথা জা‌নি‌য়ে‌ছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌ক নিশ্চিত করা হ‌য়ে‌ছে। এ ছাড়া, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএন‌ডি‌পির প্রশাসকের সঙ্গেও বৈঠ‌ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান ব‌লেন, বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে সামরিক ও অর্থনৈতিক জোনে নির্দিষ্ট বিনিয়োগ বা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সামরিক সহযোগিতার অংশ, যা নির্দিষ্টভাবে পরবর্তী সময়ে জানানো যেতে পারে।
তুর্কি কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং‌য়ে সহ‌যো‌গিতা নিয়ে এক প্রশ্নের জবা‌বে সালাহউদ্দিন নোমান ব‌লেন, এটি দ্বিপাক্ষিক সফর নয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ ও সাবস্ট্যান্টিভ বিষয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র স‌চিব ব‌লেন, উন্নত দেশগুলো পূর্বেও বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করবে। সেই সহযোগিতার জন্য যৌথ প্রচেষ্টা এবং ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ জোরালোভাবে তার বক্তব্য তুলে ধরেছে। বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ১০-১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর কর‌বেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category