• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

কলকাতার ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থিদের দৌরাত্ব বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে বিরোধী মতের সাধারণ মানুষকে বিভিন্নভাবে হেনস্তা করছে। যা থেকে রেহাই পাননি ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি ট্রেনের ভেতর তাকে টানা হেঁচড়া করা হচ্ছে। এ সময় তার গায়ের জামাটি ছিঁড়ে যায়। এরপর ট্রেন থেকে নামিয়ে তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। ওই সময় তার চোখেমুখে প্রচণ্ড আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছিল।
শুভ কর্মকার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মারধরের ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর ওই একই অ্যাকাউন্ট থেকে আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে রাজু ক্ষমা চাইছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মন্দিরের পাশে বসে মাংস খেয়েছেন। এছাড়া জয় শ্রীরাম না বলে জয় বাংলা স্লোগান দিয়েছেন।
জয় বাংলা বলার ওই ভিডিওটা মূলত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগের। ওই ভিডিওতে দেখা যায় তাকে একজন জয় শ্রীরাম স্লোগান দিতে বলছেন। ওই সময় রাজু বলেন, তিনি কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না। কিন্তু পাশ থেকে একজন জয় বাংলা বলার পর তিনিও সঙ্গে সঙ্গে জয় বাংলা বলেন। এই জয় বাংলা স্লোগানটি মূলত তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছে।
রাজু অপর একটি ভিডিওতে বলেছেন, তিনি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করেন না। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পছন্দ করেন। আর এসব বিষয় নিয়েই নির্বাচনের পর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ একটি ট্রেনে মারধর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। যা মূলত হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি তাদের স্লোগান হিসেবে ব্যবহার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category