• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

কালিয়াকৈরে ভূমি সেবার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জুয়েল রানা, কালিয়াকৈর: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতা মূলক সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালীটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফাহিম শাহরিয়ার এর সভাপতিত্বে উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা সাব- রেজিস্ট্রার কর্মকর্তা কামরুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক সহ – সভাপতি মিজানুর রহমান শেলী, কালিয়াকৈর পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, গাজীপুর জেলা জাসাস এর আহবায়ক শাহ- এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, শ্রীফলতলী ভূমি কর্মকর্তা মহানন্দা বর্মন, সফিপুর ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক , দলিল লেখক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category