• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ভেতরে ‘ঘুমাচ্ছিলেন’ চালক

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে মুঠোফোনে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তিনি জানেন না।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে, খবর পেয়ে জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারে। যারা মব সৃষ্টি ও অরাজকতা করছে, তাদের সহযোগিতায় এ ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি। তবে বাসে কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category