• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খুলনা : খুলনায় আবারও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালের গ্রাফিতিতে এ কালির চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কোনো কালি লেপানো দেখা যায়নি। তবে রোববার সকালে তার গ্রাফিতিতে কালির দাগ দেখা যায়। শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এর উদ্যোগে এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এর আগেও, চলতি মাসের ৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথ বিরোধী পোস্টার সাঁটানো হয়। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এর তত্ত্বাবধানে ছবিটি পুনরায় আঁকা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি অবগত আছি। কে বা কারা করেছে তা খুঁজে বের করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category