• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

Reporter Name / ৩১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বজুড়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার এই বিদায়ী মুহূর্ত উদযাপনে বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিজেদের সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় খেলার মাঝে বিরতি দিয়ে তারা মেসিকে অভ্যর্থনা জানাবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত ৩১ আগস্ট নিজের ইনস্টাগ্রামে দেওয়া তিন পাতার এক লিখিত বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা ম্যাচটিতে শেষবার আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাকে সম্মান জানানোর সিদ্ধান্ত জানিয়ে এএফএ জানিয়েছে, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে, পুরুষ ও নারীদের সকল বিভাগ এবং পর্যায়ের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে করতালি দেওয়া হবে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ভিডিও বোর্ড-সুবিধাযুক্ত স্টেডিয়ামগুলোকে খেলা শুরুর আগে একটি শ্রদ্ধাঞ্জলি-মূলক ভিডিও প্রদর্শন করতে হবে’। এটি মূলত মেসির অবসর ঘোষণার পর এএফএ সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে বানানো ভিডিও-মন্টেজটির কথাই বোঝানো হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট প্রথমবার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। এরপর হয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২৫), এবার মাঠে নেমেছিলেন যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ আসরে। আর তার ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে। যা ছাড়া ব্যক্তিগত ও দলীয় অর্জনের খাতায় কোনো শূন্যতা ছিল না। ‍পূর্ণ হয়েছে সেটিও। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (৩৪) খেলা এবং জয়ের রেকর্ডও (২৩) মেসির দখলে।
​মেসি নিজের অবসর ঘোষণায় প্রস্তুত করা চিঠিতে প্রথম পাতায় রেখেছেন সিদ্ধান্তটির গুরুভার। নিজের সবটুকু উজার করে দেওয়ার অনুভূতি প্রকাশ করে বিদায়ের অন্যতম শক্ত উক্তিটি লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি… নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।’ দ্বিতীয় পৃষ্ঠায় ছিল পুরো পথচলার বিবরণ। ‘এই ২০ বছরের সব ভালোবাসার জন্য ধন্যবাদ,’ লিখে মেসি জাতীয় দলের হয়ে নিজের পথচলার কথা স্মরণ করেছেন এবং তার পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​তৃতীয় পৃষ্ঠায় এসে স্বর আবারও বদলে যায়। শেষটা অত্যন্ত আবেগপূর্ণ, সরাসরি এবং নিখাঁদ আর্জেন্টাইন মেজাজে, ‘আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ!! এগিয়ে যাও আর্জেন্টিনা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category