• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

গণভোট নিয়ে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁদপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, চলমান কয়েকটি সংকটের কারণে দেশের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্মসংস্থানের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে। তিনি বলেন, সরকার ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। কিন্তু দাম বৃদ্ধির পরও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং লোডশেডিং এখনো অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য সরকার যে কমিটি গঠন করেছে, সেটিকে তিনি ‘আলংকারিক উদ্যোগ’ বলে মন্তব্য করেন। তার অভিযোগ, ওই কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যদিও তার দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। ফলাফল প্রকাশের পর সরকার প্রকৃত ফলাফল প্রতিফলিত করেনি। তার ভাষায়, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে। এই নেতা বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ অন্যান্য জেলা প্লাবিত হওয়ার কারণে আমরা আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেব।
এসময় উপস্থিত ছিলেন , এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি ,জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category