• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে , দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না : রিজভী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি সাংবাদিককে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: রফিকুল ইসলাম মাদানী

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, ‘এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে।’
দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানী বলেন, ‘আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়।’ তিনি আরও জানান, তাদের আড়াই বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখী ছিলেন, তবে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।
ইসলামি শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, ‘আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তাওফিক দেন, যাতে আমি কারও হক নষ্ট না করি বা কারও ওপর জুলুম না করি।’
পোস্টের শেষ অংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তার দুই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার তাওফিক দান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category