• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা বলেছিলেন তিনি।
আবুল কালাম শেখ বলেন, এলাকার সাধারণ মানুষ বিষয়টি জানতেন না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আনছেন তিনি। তিনি আরও বলেন, তার ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। নিজ ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category