• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
রাম চরণের স্ত্রী উপসনার ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ২–১ গোলে হারল আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন স্কালোনির ২৩ বছর পর প্রথমবার মিসরের কীর্তি, হাসামকে টপকালেন সালাহ উয়েফা নেশনস লিগে গ্রীসকে সাত গোল দিয়ে নেদারল্যান্ডসের রেকর্ড মিগেলকে প্রাণঘাতী ফাউল করে সর্বোচ্চ শাস্তি পেলেন সেই গোলকিপার জানুয়ারিতে মেসিকে নিয়ে রিভার প্লেটের মাঠে খেলবে ইন্টার মায়ামি পুয়ের্তো রিকোতে হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী এখন ছবি প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নেন তমা মির্জা নতুন লুক ও ফ্যাশনে সাড়া ফেললেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ

গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন , গ্রেপ্তার ১

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা.গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে ছেলের বৌভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ অক্টোবর) সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। শহিদুল ইসলামের দাবি, বৌভাত অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটিই তার চুরি যাওয়া গরু। রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে এনে জবাই করা হয়েছে—এমন অভিযোগে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের স্বীকার।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category