• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কোন টাকা পান না ফুটবলাররা

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : একজন ফুটবলার গোল করলেন, ম্যাচ জেতালেন, হাতে উঠল ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি। কিংবা পুরো আসরে আলো ছড়িয়ে পেলেন গোল্ডেন বুট, গোল্ডেন বল বা গোল্ডেন গ্লাভ। অনেকেরই হয়তো ধারণা, এই ব্যক্তিগত পুরস্কারগুলোর সঙ্গে মোটা অঙ্কের চেকও মেলে! কিন্তু সত্যিটা জানলে কেউ কেউ অবাকও হতে পারেন।
ফিফা বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটির সঙ্গেও ফিফা সরাসরি কোনো অর্থ পুরস্কার দেয় না। ২০০২ সাল থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি, যা শুধুই সম্মানসূচক। একইভাবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভ বিজয়ীরাও ফিফার কাছ থেকে আলাদা কোনো নগদ অর্থ পান না।
সে ক্ষেত্রে কারো কারো মনে এমন প্রশ্নও জাগতে পারে, এত মর্যাদার পুরস্কার জিতে তাহলে লাভটা কী? লাভ তো আছেই। বিশ্বজুড়ে তারকাখ্যাতি, বাজারমূল্য বৃদ্ধি, বড় ক্লাবের আগ্রহ, স্পন্সরদের আকর্ষণ এবং বিভিন্ন পারফরম্যান্স বোনাস—এসবই হয়ে ওঠে আসল ‘জ্যাকপট’। অর্থাৎ ট্রফি হাতে তোলার মুহূর্তে চেক না মিললেও সেই ট্রফিই পরে এনে দিতে পারে কোটি কোটি টাকার নতুন সুযোগ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চারবার করে ম্যাচসেরা হয়েছেন লিওনেল মেসি ও জুড বেলিংহাম। সর্বাধিক ম্যাচসেরা হওয়ার তালিকায় এরপরই আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড এবং ভিনিসিয়ুস জুনিয়র। এ তিনজন তিনবার করে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন।
বিশ্বকাপে ব্যক্তিগত পুরস্কারের জন্য ফিফা আলাদা অর্থ না দিলেও দলগত সাফল্যের জন্য থাকে বিশাল অঙ্কের প্রাইজমানি। এবার যেমন চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকার বেশি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category