• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার ঈদের আগে চাহিদামতো নতুন নোটের নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো কঙ্গো–উগান্ডায় ছড়িয়ে পড়ছে ইবোলা, স্বাস্থ্য সতর্কতা ডব্লিউএইচওর গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রে পাঠানো হলো মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে অন্ধ্র প্রদেশে দুইয়ের বেশি সন্তান নিলেই দেয়া হবে ৩০–৪০ হাজার রুপি বিশ্বজুড়ে হরমুজ সংকটের ধাক্কা, নজর এবার আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে আরব আমিরাতকে উস্কানি দিচ্ছে ট্রাম্প প্রশাসন পবিত্র ঈদুল আজহা কবে, জানাল তিউনিসিয়া ও তুরস্ক এনবিআরের সামনে মোটরসাইকেলচালকদের মানববন্ধন,অগ্রিম আয়কর আরোপ না করার দাবি ট্রফি খরা ঘুচলো না রোনালদোর,গাম্বা ওসাকার কাছে হারলো আল নাসর

গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রে পাঠানো হলো মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সরকারি কর্মকর্তা অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। কলম্বিয়ান-ভেনেজুয়েলান এই ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়টি ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা সাইমে (এসএআইএমই) গতকাল শনিবার নিশ্চিত করেছে।
একজন মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থার এক যৌথ অভিযানে সাব গ্রেপ্তার হন। এর ঠিক এক মাস আগে কারাকাসেই মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন নিকোলা মাদুরো।
অ্যালেক্স সাবের এ গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনাকে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতার এক নতুন স্তর হিসেবে দেখা হচ্ছে।
কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ৫৪ বছর বয়সী ব্যবসায়ী অ্যালেক্স সাব এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে গ্রেপ্তার হন। তখন ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে বন্দী রাখা হয়েছিল।
ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের অধীন দুই দেশের মধ্যে এমন সহযোগিতার সম্পর্ক দেখা যাচ্ছে। দেলসি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কলম্বিয়ায় জন্মগ্রহণকারী ৫৪ বছর বয়সী ব্যবসায়ী অ্যালেক্স সাব এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে গ্রেপ্তার হন। তখন ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে বন্দী রাখা হয়েছিল। পরে ২০২৩ সালে ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে একটি বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবকে বিশেষ ক্ষমায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, সাবেক প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে আনা অপরাধমূলক মামলাগুলো আরও জোরালো করতে মার্কিন কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারেন এই ব্যবসায়ী। মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে গত জানুয়ারিতে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তবে তাঁরা দুজনই তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে গত জানুয়ারি মাসে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। তবে তাঁরা দুজনই তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বহিষ্কারের বিষয়ে অ্যালেক্স সাবের আইনজীবী লুইজি জিউলিয়ানোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category