• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০ বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে ডুবিয়ে দেয়া হলো যুক্তরাষ্ট্রের জাহাজ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউরোপের পাঁচ দেশ মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করবে না আইসিসি ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো

চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, গ্রেফতার ৫

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁদপুর: চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি।
অভিযানে গ্রেফতার পাঁচ জেলের কাছ থেকে ৩২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা আরও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় পাঁচটি মামলার কার্যক্রম চলছে।
অন্যদিকে, উদ্ধার করা ৮ হাজার মিটার কারেন্ট জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ অসহায় ও দুস্থ মানুষ এবং স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে চার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category