• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
গ্রেডিং ব্যবস্থা নেই রিক্রুটিং এজেন্সির, যাচাইয়ে বিদেশ গমনেচ্ছুদের ভোগান্তি নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ ১ লাখ ৫৫ হাজার : প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও সদরের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো: প্রবাসী কল্যাণমন্ত্রী ‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’ চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, দিনাজপুর: সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই একটা ভুল ধারণা আছে যে- চাকরির মেলায় আসলেই সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাবে। চাকরি হয়তো কিছু কিছু হবে, কিন্তু বেশিরভাগই দুই, চার, পাঁচ, ১০ দিন, ১৫ দিন, এক মাস পরে। কারণ তাদের সিভিগুলি যে কোনো বিজনেস ফার্ম পরীক্ষা করবে, পরে প্রতিষ্ঠানগুলো এমপ্লয়মেন্ট করবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর জব ফেয়ার মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমি খুব আশাবাদী যে, এখানে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাকে বিকাশ করার জন্য এখানে উদ্যোক্তা তৈরির সুযোগ আছে। ব্যাংকিং সাপোর্ট কিভাবে পাওয়া যায়, ফিনান্সিয়াল সাপোর্ট কিভাবে পাওয়া যায়, মাইক্রোক্রেডিট কিভাবে পাওয়া যায় এবং কিভাবে ব্যবসা করতে হয়, ব্যবসা করলে কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে জানানো হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে এটা ব্যাপকসংখ্যক ছেলে-মেয়েরা চলো চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য চেষ্টা করছেন। সবাইকেই উৎসাহিত করবে এবং এর মাধ্যমেই এ এলাকার মানুষের আর্থিক স্বনির্ভরতা এবং সার্বিকভাবে এই অঞ্চলের তথা দিনাজপুরের মানুষের আর্থিক স্বনির্ভরতা অনেকটা বাড়বে বলে আমি মনে করি।চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি সৃষ্টির লক্ষ্যে দেশের প্রথমবারের মতো দিনাজপুরের বিরামপুর চলছে চাকরি মেলা।সকাল থেকে শুরু হওয়া এই মেলায় প্রায় লক্ষাধিক চাকরি প্রার্থীদের সমাগম ঘটে। তবে মেলায় আসা পুরুষ প্রার্থীদের চেয়ে নারী প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয়োজক কমিটির তথ্যানুযায়ী, উপজেলা শহরে দেশে প্রথমবারের মতো বসেছে এই মেলা। মেলায় অনলাইনে প্রায় ২৫ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। দেশের ৭৯টি নামিদামি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন।অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকিজ গ্রুপ, ওয়ালটন, প্রাণ, ব্র্যাক, এসিআই, বসুন্ধরা গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়াসহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমবার সকাল থেকে শুরু হওয়া মেলা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। পুরো মাঠে সাদা কাপড়ে ৯৪ স্টল তৈরি করা হয়েছে। প্রতিটি স্টলে চাকরি প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে পুরুষ প্রার্থীর চেয়ে নারী প্রার্থীদের উপস্থিত লক্ষ্য করা গেছে।মেলায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামের একটি প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য আবেদন পড়েছে চার শতাধিক। আবেদনকারীদের মধ্যে নারী প্রার্থীদের আবেদন বেশি পড়েছে। বিকেল সাড়ে তিনটায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন স্কুলটির পরিচালক মাহবুবুর রহমান।
দিনাজপুর থেকে মেলায় আসা চাকরি প্রার্থী রফিকুল ইসলাম জানান, এমন আয়োজনে আমরা খুশি। এখানে বিনা পয়সায় চাকরি পাওয়ায় আমাদের জন্য খুবই আনন্দের। আমি দুটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। সাড়ে তিনটায় একটি অন্য প্রতিষ্ঠানের ৪টায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবো। চাকরি হলে আমি ও আমার পরিবারের লোকজন আল্লাহর কাছে দোয়া করবেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী আকলিমা আক্তার বলেন, ঘোড়াঘাট উপজেলায় আমার বাড়ি একটি ব্যাংকের চাকরি আবেদন করেছি।মেলার আহ্বায়ক ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন জানান, ইতোমধ্যে মেলায় দেশের অনেক নামিদামি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছেন। এতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি এই আয়োজন সফলভাবেই শেষ হবে।মেলায় দিনাজপুর জেলা ছয়টি আসনের সাংসদ সংসদ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category