• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা! ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’

চোট কাটিয়ে ফিট রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়,কাল মুখোমুখি ইন্টার মিলানের

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। একসঙ্গে তিন খেলোয়াড় চোট কাটিয়ে ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রিয়াল প্রথম ম্যাচ খেলবে ইন্টারের বিপক্ষে।
এই সপ্তাহেই লা লিগায় রিয়াল নতুন মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে বেতিসের বিপক্ষে। ধাক্কা সামলে এখন ইউরোপীয় মঞ্চে বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রিয়াল। তার আগে অনুশীলনে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি, থিয়াগো পিতার্চ ও এনদ্রিক। একসঙ্গে এই তিন খেলোয়াড়কে স্কোয়াডে পাওয়া নিশ্চিতভাবেই বড় এক স্বস্তি রিয়াল কোচ জোসে মরিনিওর জন্য।
ফিট হয়ে ফেরাদের মধ্যে সবচেয়ে বড় খবর নিশ্চয়ই চুয়ামেনির ফিরে আসা। কুঁচকির চোটে ভুগছিলেন এই ফরাসি মিডফিল্ডার। শতভাগ ফিট হওয়ার আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ক্লাব। তবে ইন্টার মিলানের বিপক্ষে মাঝমাঠে তাঁর উপস্থিতি মরিনিওর পরিকল্পনায় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্য দলে ফিরেই চুয়ামেনি সরাসরি একাদশে জায়গা পেয়ে যাবেন, এমন নিশ্চয়তা নেই। কিছুদিন মাঠের বাইরে থাকার পর সেটি স্বাভাবিকও নয়। কিন্তু বেঞ্চে বিকল্প হিসেবে তাঁর থাকাটাও রিয়ালের জন্য বড় শক্তি। একইভাবে আরেক মিডফিল্ডার পিতার্চের ফেরাও গুরুত্বপূর্ণ। বিকল্প বাড়া মানেই কোচের কৌশল সাজানোর সুযোগও বাড়া।
আক্রমণভাগেও সুবাতাস এনেছেন এনদ্রিক। ব্রাজিলিয়ান এই বিস্ময়বালক এমনিতেই চলতি মৌসুমে মূল একাদশে জায়গা পেতে লড়াই করছিলেন। তবে অনুশীলনে ফেরার মাধ্যমে আবার নিজের জায়গা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হলো তাঁর জন্য। বেতিসের বিপক্ষে ম্যাচটাই দেখিয়েছে, রিয়ালের আক্রমণে গভীরতা কতটা জরুরি। বেঞ্চ থেকে নেমে কার্লোস এস্পি ভালোই প্রভাব ফেলেছিলেন। যদিও তাঁর করা দারুণ এক সমতাসূচক গোল বাতিল হয়ে যায় ভিএআরে। এনদ্রিককে এখন লড়তে হবে সেই এস্পির সঙ্গেই। তারপরও একসঙ্গে তিন খেলোয়াড়ের দলে ফেরা নিঃসন্দেহে বড় সুখবর। এখন দেখার, মরিনিও কী পরিকল্পনা করেন। আর এই ফুটবলারদের তিনি কীভাবে ব্যবহার করেন আগামী দিনগুলোতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category