• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০ বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে ডুবিয়ে দেয়া হলো যুক্তরাষ্ট্রের জাহাজ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউরোপের পাঁচ দেশ মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করবে না আইসিসি ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো

ছুটির মেজাজে সাগর পাড়ে মিম

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ না হতেই ঘুরতে বের হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য নিজের সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিলেন সাগরপাড় থেকে। ঘুরতে প্রায়ই দেশের বাইরে যান এই মিম। এবার তবে দেশেই নিজের ছুটি কাটাচ্ছেন। জানালেন, কক্সবাজার সমুদ্র সৈকতে তিনি। প্রকাশ করলেন একগুচ্ছ ছবি। নিজেকে নান্দনিক রূপে, মনোরম পরিবেশে নিজেকে ফ্রেমবন্দি করেছেন।
সাগর পাড় থেকে তোলা মিমের স্নিগ্ধ লুকের পাশাপাশি তার মার্জিত পোশাক নজর কেড়েছে বেশ। পরনে নীল রঙের প্রিন্টযুক্ত সাদা টপস।
চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ এবং চুলে ফুল গুঁজে যেন নিজের বিচ লুকটি পরিপূর্ণ করেছেন এই অভিনেত্রী।
এছাড়াও, কক্সবাজারের বেলাভূমিতে একটি সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে, আবার ঘোড়ার পিঠে চড়ে বেশ কিছু পোজ দিয়েছেন মিম।
তার এই পোস্ট করা ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ডে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দুর দীপবাসিনী’
সৈকতের এই স্টাইলিশ লুকের ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করে তাদের ভালো লাগা ও মুগ্ধতা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category