• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় : প্রধানমন্ত্রী অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে চড়া ডিমের বাজার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় হুমকি, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশ অস্থিতিশীল করতে চায়: খায়রুল কবির খোকন

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশ অস্থিতিশীল করতে চায়: খায়রুল কবির খোকন

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত- এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়, এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল। শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শিশু একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আওয়ামী লীগের উদাহরণ টেনে বলেন, একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, এই চেতনার কথা বলতে বলতে আজকে তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category