• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

জোহানেসবার্গে অনন্য কীর্তি গড়েছেন লিটন

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্যাট হাতে সেঞ্চুরির সঙ্গে উইকেটের পেছনে বিশ্বরেকর্ড! জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অনন্য এই কীর্তি গড়েছেন লিটন দাস। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন তার দখলে। তার চেয়েও বড় বিষয় হচ্ছে একই ইনিংসে সেঞ্চুরি ও আটটি ডিসমিসালের কীর্তিও আগে কেউ গড়তে পারেননি।
টেস্টের চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে বিশ্বরেকর্ডটি নিজের করে নেন লিটন। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটরক্ষকের। তারা হলেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডি সিলভা। সর্বশেষ ২০২৩ সালে এই কীর্তি গড়েছিলেন ডি সিলভা।
তবে শুধু বিশ্বরেকর্ডই নয়, একই ইনিংসে আরও একটি বিরল কীর্তি গড়েছেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ১২০ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ডিসমিসাল করেছেন তিনি। এর আগে টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি ও ছয়টি ডিসমিসালের কীর্তি ছিল কেবল ডেনিস লিন্ডসে (১৯৬৬) ও এবি ডি ভিলিয়ার্সের (২০১৩)। চমকপ্রদ বিষয়, দুজনই এই কীর্তি গড়েছিলেন জোহানেসবার্গে।
তৃতীয় দিন শেষে লিটনের সংগ্রহে ছিল ছয়টি ক্যাচ। এইডেন মারক্রাম, জুবায়ের হামজা, মাইকেল ব্রিটজকে, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সিমোন হারমারকে ফিরতে হয়েছে তার গ্লাভসে ধরা পড়ে। চতুর্থ দিনে রায়ান রিকেলটন ও রাবাদাকে স্টাম্পিং করে সেই সংখ্যাকে আটে নিয়ে যান বাংলাদেশের এই উইকেটরক্ষক।
ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন লিটন। ১৭৯ বলে ১৪টি চার ও একটি ছক্কায় করেন ১২০ রান। ষষ্ঠ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন ২০৬ রানের জুটি। তাদের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষেও বিরল এক কীর্তি গড়েছিলেন লিটন। সেই টেস্টে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসাল করেছিলেন। টেস্ট ইতিহাসে এমন কীর্তি গড়া প্রথম উইকেটরক্ষক তিনি। ওই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন।
বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন এখন দেশের টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের মালিক। তার ডিসমিসাল ১৫৪টি। ১১৩টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category