• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

জ্বালানি আমদানি-বিপণন বেসরকারি খাতে দেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : বিপিসি চেয়ারম্যান

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, জ্বালানি আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। এ মুহূর্তে বিষয়টির সর্বশেষ অবস্থাও আমার জানা নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিপিসির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ড. মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আপাতত তেলের কোনো সংকট নেই। ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিরাপদ। তবে তেল কেনা বিপিসির জন্য বড় চ্যালেঞ্জ। স্বল্পমেয়াদে তেলের মজুত নিয়ে কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ বিভিন্ন সমুদ্রপথে জাহাজ চলাচলে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনার কাজ চলছে।
তিনি বলেন, তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য এসপিএম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিগগিরই এই প্রকল্পের অপারেটর নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে জ্বালানি তেল খালাস ও সরবরাহ ব্যবস্থায় আরও গতি আসবে বলে জানান তিনি।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বলেন, ইআরএল-২ প্রকল্পের পরিচালক চট্টগ্রামে এসেছেন। তিনি অফিস শুরু করেছেন। প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
মতবিনিময় সভায় বিপিসির বিভিন্ন কার্যক্রম, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন। বিপিসির চেয়ারম্যান এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
এ সময় বিপিসির পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হক, ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পের পরিচালক (পিডি) আছমা আরা বেগম, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমান, মেঘনা অয়েল পিএলসির এমডি মো. শাহীরুল হাসান, যমুনা অয়েল পিএলসির এমডি মো. ইউসুফ হোসেন ভূঁইয়া এবং ইস্টার্ন রিফাইনারির এমডি মো. শরীফ হাসনাতসহ বিপিসি ও এর অধীনস্থ কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category