• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় রাণীনগরে এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ কাশবনে যাওয়া হয়নি তো কী হয়েছে! ‘তন্দ্রাবিলাস’-এ পরীমনি চেক ডিজঅনার মামলায় রাজপাল যাদবকে আদালতের কড়া ভর্ৎসনা পুজায় পাচ্ছে দেব ও শুভশ্রীর ‘দেশু ৭’, দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারমানপ্রীত কৌর মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু জোকোভিচকে ব্যঙ্গ করে দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি সংকট সমাধান করতে না পাররে দেশে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার (১১ মে) বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আনা শুধু বিডার একার দায়িত্ব নয়। সরকারের ভেতরে ছোট ছোট সরকার রয়েছে, যার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়। তিনি বলেন, জ্বালানি সংকট সমাধান করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা করা যেন বড় ধরনের অন্যায়। ব্যবসায়ীদের জন্য সৎভাবে ব্যবসা করার উপযোগী পরিবেশ নেই এবং এ পরিস্থিতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করেন তিনি। তিনি আরও বলেন, সরকার ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এসব না দিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category