• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

টাইগার শ্রফের গাড়িতে গুলি: শুটিং সেট ও স্টুডিওর নিরাপত্তা জোরদারের দাবি

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর এবার শুটিং সেট ও স্টুডিওর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। চলচ্চিত্রশিল্পের কর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) বলেছে, শুধু তারকা নন, শুটিংয়ে যুক্ত প্রত্যেকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য কর্মী নিয়োগের আগে পরিচয় ও অতীতের তথ্য যাচাই এবং সেটে প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি।
এফডব্লিউআইসিইর জারি করা নির্দেশিকায় শুটিংয়ের জায়গা ও স্টুডিওতে প্রবেশকারী ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের ওপর জোর দেয়া হয়েছে। কর্মীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্যের নথি যথাযথভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে।
কাউকে নিয়োগের আগে তাঁর পরিচয়, অতীতের তথ্য এবং সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে সংগঠনটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
টাইগার শ্রফ, সালমান খান ও পরিচালক রোহিত শেঠিকে ঘিরে হামলা ও হুমকির বিভিন্ন ঘটনার পর চলচ্চিত্রশিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এফডব্লিউআইসিইর মতে, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি কলাকুশলী ও অন্য কর্মীদের নিরাপত্তাও সমান জরুরি। সবাই যাতে নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সে জন্য সেট ও স্টুডিওতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে।
১৮ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে বের হওয়ার সময় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিনেতার শরীরে গুলি লাগেনি, তবে সামান্য আঘাত পান তিনি। গুলিবিদ্ধ হন তাঁর গাড়িচালকসহ দুজন।
ওই ঘটনার পর চলচ্চিত্রশিল্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই সেটে প্রবেশ নিয়ন্ত্রণ, কর্মীদের পরিচয় যাচাই ও তথ্য সংরক্ষণের ওপর জোর দিল এফডব্লিউআইসিই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category