• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও শৃঙ্খলায় বাড়ছে রোগীদের আস্থা নাজিরপুরের সেখমাটিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না যারা ট্রল করছে তারা কেউ ছাত্র নয়: শিক্ষামন্ত্রী

টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬


আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল:
টাঙ্গাইলে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার(১৮ জুলাই) বিকালে এ উপলক্ষে টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই’র(নিসচা) সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল, সংগঠনের যুগ্ম-সম্পাদক ও অগ্রদূত পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, আনোয়ার হোসেন নয়ন, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি শাহ আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মরহুম সাঈদ হোসেন চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শহরের বটতলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম।
বক্তারা বলেন, সাঈদ হোসেন চৌধুরী ছিলেন দেশের শিল্প ও অর্থনীতি খাতের একজন দূরদর্শী উদ্যোক্তা এবং পরিবর্তনের রূপকার। ১৯৯১ সালে তাঁর হাত ধরে এইচআরসি গ্রুপের যাত্রা শুরু হয়- যা দেশের অর্থনীতি, চা শিল্প, শিপিং, ব্যাংকিং, গণমাধ্যম এবং আইটি খাতের বিকাশে এক অনন্য ও স্থায়ী অবদান রেখে গেছে। দেশের কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশিষ্ট এই গণমাধ্যম ব্যক্তিত্ব ও সিআইপি ব্যবসায়ী ২০২৫ সালের ১৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category