• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ

Reporter Name / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৩ জুন) বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের একটি টিউবওয়েল থেকে পানি পান করার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। পরে একে একে আরও শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ধারণা করা হচ্ছে টিউবওয়েল কিছু বিষ জাতীয় মেলানো হয়েছে।
খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, টিউবওয়েলের পানির কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না তা নিশ্চিত হতে পানি পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার পর বিদ্যালয়ের ওই টিউবওয়েলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category