• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য তাওহীদ হৃদয়। গেল বছর তিনেক ধরে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন এই ব্যাটার। চলতি বছরে অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটেও। তবে শুরুটা রাঙাতে পারেননি হৃদয়। সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে এ দলের হয়ে ৩৫০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন।
এমন ইনিংস খেলার পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে হৃদয় কি তবে লাল বলের জন্য প্রস্তুত রয়েছেন। এ দলের কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য তেমনটাই মনে করেন, ‘তাওহীদ হৃদয়কে তো বিসিবি চাচ্ছেই যে সে এরকম, মানে অনেক সিনিয়র খেলোয়াড় এখন নেই আমাদের দলে, তাই কাউকেও না কাউকে ওই জায়গাটা নিতে হবে। তাই অনেক দিন যাবত বিসিবি তাকে চাচ্ছে, তো আমার মনে হয় যে হৃদয় ইতোমধ্যে প্রস্তুত জাতীয় দলের টেস্ট সংস্করণের জন্য।’
‘তার (হৃদয়ের) মধ্যে যে আমি একটা ব্যাটিংয়ের যে মনোযোগ বা দৃঢ় সংকল্প ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা ছেলে মানে তিন দিন যাবত ব্যাটিং করছে এতগুলো ইনিংস, এতগুলো সেশন। মানে তার শেষ সময়টা পর্যন্ত তার যে শারীরিক সক্ষমতার যে অবস্থা ছিল, মানে উইকেটের মাঝে দৌড়ে রান নেওয়ার যে ধরণ ছিল এবং তার মধ্যে যে তাগিদ ছিল, যে ক্ষুধার্ত ভাবটা ছিল, সেটা ওই পুরো ইনিংসটার মধ্যে ফুটে উঠেছে।’
এমন ইনিংস খেলতে সহায়তা করে মাঠ পরিচিত দেখেই এমনটা মনে করেন বাবুল, ‘টনিক না, সবাই আমরা যেটা প্রথম উইকেটের আর দ্বিতীয় উইকেটটার পার্থক্য ছিল প্রায় একটা বাংলাদেশী উইকেটের একটা আমেজ ছিল ওখানে এবং তাওহীদ হৃদয় ওই মাঠেই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং আলাদা একটা পরিচিতি ছিল মাঠের সাথে, সখ্যতা ছিল। সেই কারণে হয়তো হৃদয় খুব ভালো খেলেছে; মাঠটা যেহেতু চেনে, উইকেট চেনে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category