হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর ডেমরা ও কদমতলীতে র্যাব ১০ এর পৃথক অভিযানে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে লুন্ঠিত ৪ টি গ্রনেড ও ২ টি ম্যাগাজিন সহ ০১ টি রিভলবার উদ্ধার করা হয়েছে। বুধবার(২৯-জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে ডেমরার ধার্মিক পাড়া আফাজ উদ্দিন রোড পাঁচকাঠা জঙ্গল থেকে ৪ টি গ্রেনেড ও একই দিনে দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকার জনৈক চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পরিত্যক্ত রুমের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি রিভলবার এবং ২ টি ম্যাগাজিন উদ্ধার করে র্যাব ১০। এ বিষয়ে সংস্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে র্যাব।
র্যাব ১০ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়| বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনার পর র্যাব আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে| এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অদ্য গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন ধার্মিপাক পাড়া আফাজ উদ্দিন রোড পাঁচকাঠা জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৪ টি অবিষ্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করে|
অপর একটি অভিযানে রাত দেড়টার দিকে ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকার জনৈক চান মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পরিত্যক্ত রুমের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি রিভলবার এবং ০২ (দুই) টি ম্যাগাজিন উদ্ধার করে| উদ্ধারকৃত গ্রেনেড এবং ম্যাগাজিনসহ অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.তাইফুর রহমান মির্জা বলেন র্যাবের অভিযানে উদ্ধারকৃত পরিত্যাক্ত ৪ টি গ্রেনেড (আলামত হিসেবে) সহ থানায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব-১০।