• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’ বিশ্ব রেকর্ড : স্টিভ স্মিথ এখন ২২২ ক্যাচের মালিক পিএসজির অনুশীলন ঘাঁটিতে ফিরেছেনউসমান দেম্বেলে ও নুনো মেন্দেস তাসকিনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্রুততম পেসার হাসান ছোট ছেলে নিখোঁজ, নিথর দেহে বড় ছেলের অপেক্ষায় নাসিমা খান নেটফ্লিক্সে চাকরি হারানোর শঙ্কায় ৮০০ কর্মী, আসছে বড় ছাঁটাই? ব্যস্ততার ফাঁকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কিয়ারা আদভানি ‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু বিশ্বাস এবার ‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন প্রযোজক একতা কাপুর মুক্তির মাত্র নয় দিনে অজয়ের ‘দৃশ্যম ৩’র আয় ৪৪৬.৮০ কোটি রুপি

তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন নতুন চুয়েট উপাচার্য

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল নয়টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। ফটকে তিনি কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকে দেওয়া তালা ভেঙে তিনি নিজের দপ্তরে যান।
সরেজমিন সকালে উপাচার্য ভবনে গিয়ে দেখা যায়, তিনি উপাচার্যের জন্য নির্ধারিত চেয়ারে বসে রয়েছেন। তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন রয়েছেন। জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত গণমাধ্যমকে বলেন, ‘আমরা একসাথেই ভেতরে প্রবেশ করেছি।’
অধ্যাপক শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তাঁকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এর প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবিতে ওই দিন থেকে কর্মবিরতি পালন করে আসছেন। এ কারণে ২০ দিন ধরে চুয়েটে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে এত দিন চুয়েট ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। তবে ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category