• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

Reporter Name / ২৮২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
oplus_141557760

মো: বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। রবিবার (৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে সকলের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার-কে কমিটির সভাপতি এবং দেলোয়ার হোসেন প্রধান-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— মোঃ বিল্লাল মোল্লা (ওয়ার্ড মেম্বার), মোসাম্মাৎ শেফালী বেগম (বিদ্যোৎসাহী মহিলা সদস্য), দেলোয়ার হোসেন (মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি), সেলিনা আকতার বানু (শিক্ষক প্রতিনিধি), শারমিন সুলতানা (মহিলা অভিভাবক সদস্য), শাকিরিন আক্তার সুমনা (মহিলা অভিভাবক সদস্য), সফিকুল ইসলাম (পুরুষ অভিভাবক সদস্য), আলমগীর হোসেন (পুরুষ অভিভাবক সদস্য) এবং সাঈদ উদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত শিক্ষক সদস্য)।
এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মুকবুল ল সরকার ,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মনু মেম্বার,সাবেক সদস্য গাজী মাজহারুল ইসলাম, সাইফুল ইসলাম চন্দন সরকার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয়ের আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নবগঠিত কমিটির সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category