• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
আবার যুদ্ধে জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রে ব্যয় রেকর্ড বেড়েছে: গবেষণা যৌন নিপীড়নের অভিযোগ, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সাময়িক বরখাস্ত হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত নিউইয়র্কে বাস্কেটবল খেলা দেখতে গিয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনলেন ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে ৮ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল গঠন পাঁচ মাসে ছয়টি শিল্পাঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

তুর্কি সিনেমা ‘সিচিন ৯’ ঢাকায়ও মুক্তি পাবে

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : আজ শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে তুর্কি সিনেমা ‘সিচিন ৯’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাল্টিপ্লেক্সটি।তুরস্কের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘সিজ্জিন’ সিরিজের নবম কিস্তি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন আলপার মেস্তচি, যিনি তুর্কি জিন, কালোজাদু ও অতিপ্রাকৃত হরর নিয়ে কাজ করার জন্য পরিচিত। সিজ্জিন সিরিজটি তুর্কি হররের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রেডিট ও হরর কমিউনিটিগুলোতে অনেক দর্শক এটিকে ‘খুব ভয়ংকর’ ও ‘ডার্ক’ হরর সিরিজ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে জিন, কালোজাদু ও বাস্তবধর্মী পরিবেশের কারণে সিরিজটি আন্তর্জাতিক হরর ভক্তদের কাছেও জনপ্রিয়।
‘সিচিন ৯’ সিনেমার কাহিনি একটি অন্ধকার, প্রাচীন অভিশাপকে কেন্দ্র করে নির্মিত, যা একটি রহস্যময় মৃত্যুর পর পুনরাবির্ভূত হয় এবং একটি পরিবারের বংশধারাকে প্রভাবিত করে। গল্পে দেখা যায়, এক মা নিজের সন্তানকে রক্ষা করতে একটি প্রাচীন ও নিষিদ্ধ কালোজাদুর আশ্রয় নেয়। কিন্তু সেই জাদুর সঙ্গে বহু বছর আগের এক ভয়ংকর হত্যাকাণ্ডের রহস্য জড়িয়ে গিয়ে ভয়াবহ অভিশাপের সূচনা হয়। মূল চরিত্র কেমাল সারা জীবন বাবাকে না দেখেই বড় হয়। পরে সে তার বাবার পুরোনো বাড়িতে ফিরে এলে সেখানে লুকিয়ে থাকা ভয়ংকর পারিবারিক অভিশাপ ও অতিপ্রাকৃত শক্তির মুখোমুখি হয়। এরপর শুরু হয় জিন, অভিশাপ ও রক্তাক্ত ঘটনার ভয়াবহ অধ্যায়।
সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০১৪ সালে। পরিচালক আলপার মেস্তচি এর আগে ‘ডেইব’ সিরিজ দিয়ে পরিচিতি পেলেও ‘সিচিন’ তাকে আরও বড় পর্যায়ে নিয়ে যায়। এই সিরিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি পশ্চিমা জাম্প-স্কেয়ার হররের বদলে তুর্কি ও ইসলামিক লোকবিশ্বাসকে ব্যবহার করে ভয় তৈরি করে। এখানে জিন, রুকইয়া, কালোজাদু, কবর, পারিবারিক গোপন পাপ এসব বিষয়কে খুব বাস্তবধর্মীভাবে দেখানো হয়। গত এক দশকে তুরস্কের সবচেয়ে সফল সুপারন্যাচারাল হরর সিরিজগুলোর একটি হয়ে উঠেছে এটি।
বিশেষ করে জিন, কালোজাদু ও পারিবারিক অভিশাপকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় এটি শুধু তুরস্কেই নয়; মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার হরর ভক্তদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে। তুরস্কে কম বাজেটের হরর সিনেমা হিসেবে ‘সিজ্জিন’ সিরিজ বেশ লাভজনক। প্রতিটি সিনেমা ভালো দর্শক টানায় নির্মাতারা ধারাবাহিকভাবে নতুন কিস্তি নির্মাণ করেছেন। বর্তমানে এটি তুরস্কের দীর্ঘতম চলমান হরর ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। ধারণা করা হচ্ছে, নতুন সিনেমাটিও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে। এরই মধ্যে সিনেমার ট্রেলার দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। এক্সে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি সিরিজের সবচেয়ে ভয়ংকর সিনেমা হতে পারে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category