• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল : নাম শফিকুল ইসলাম (৫৫)। বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১ নং ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামে। উচ্চতা মাত্র আড়াই ফুট। দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ভিক্ষা করে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন। বর্তমানে বয়স ও শরীর তেমন ভাল না থাকায় আর ভিক্ষা করতে পারছেন না। ফলে ফিরে আসেন আবার গ্রামে । বিষয়টি দৃষ্টি গোচর হয় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর। তিনি রবিবার দুপুরে শফিুল ইসলামকে ডেকে নিয়ে আসেন তার কার্যালয়ে। তিনি শফিকুল ইসলামকে স্বাবলম্বী হওয়ার জন্য তার হাতে তুলে দেন চায়ের দোকান চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী। এ সব সামগ্রী পেয়ে আবেক আপ্লুত হয়ে পড়েন শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, তার স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে আলামিন (২০), পরে মেয়ে আমিনা খাতুন (১৮) , মেয়ের পরে আবার ছেলে তার নাম আনোয়ার (১৫) এবং সবার ছোট মেয়ে তার নাম রিধা (০৬)। এর মধ্যে আনোয়ার ও রিধা তার মতো খাটো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে শফিকুল ইসলামকে চায়ের দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে, যাতে সে পরিবার নিয়ে খেয়ে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category