• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী হলেন হামজা চৌধুরী, দল জয় পেল ৩-২ গোলে সাড়ে ১২ কোটি পাউন্ডে ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন এনজো ফার্নান্দেজ জাপানে এশিয়ান গেমস ক্রিকেটে দলগুলো নিজেদের পছন্দমতো হোটেলের ব্যবস্থা করতে পারবে ৩ যুগে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পাথরঘাটার ১৯২ জেলে শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী এক্স-রে করতেই পেটের ভিতরে দেখা গেলো সোনার চেইন জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তাসহ ৬০৫ জন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সাধারণ মানুষের কী হবে? দিনে গরম, রাতেও ঘুম নেই ভোগান্তির সঙ্গে বাড়ছে ব্যয় নতুন পে স্কেলে মূল্যস্ফীতিতে কিছুটা চাপ তৈরির আশঙ্কা রয়েছে: ডা. জাহেদ উর রহমান

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত, আহত চারজন

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির চালকসহ আরো চারজন আহত হয়েছে।
ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন স্থানে বালিপাড়া গামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট–১২-৪৬৪৩) ও জেলার নান্দাইল থেকে ছেড়ে আসা ত্রিশাল গামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ইমরান হোসেন (৩৬) ও অজ্ঞাত একজন মহিলা (৪০) নিহত হয় এবং সিএনজির চালকসহ চারজন আহত হয়। নিহত ইমরান হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারার কান্দা গ্রামে। আহতদের এলাকাবাসি প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন- সিএনজির চালক ফয়জুল ইসলাম (৩৪), রুবেল (৩০), হ্নদয় (২২) ও নাবিল (২২)।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ট্রাক চালক রং সাইড দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালালে এ দুর্ঘটনা ঘটে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category