• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ত্রিশালে সরকারি খাল ভরাট ও কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল: ‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী লাল মিয়ার বিরুদ্ধে। এ ব্যাপারে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না সুফল। অথচ সরকারের পক্ষ থেকে খাল, রাস্তা ও জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সে এসব তোয়াক্কা করছেন না তিনি। যার ফলে পার্শবর্তী ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর গ্রামসহ আশেপাশের ৩/৪টি গ্রামের কয়েক’শ কৃষকের ফসলের জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ি ও ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের দরিদ্র কৃষকদের কৃষিজমি দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালী লাল মিয়ার বিরুদ্ধে। ফলে ধান চাষও করতে পারছেন না জমির মালিকরা।
‎সরজমিন গিয়ে দেখা যায়, ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সরকারি খাল অবৈধ ভাবে ভরাট হচ্ছে। অন্য দিকে একই ব্যক্তি লাল মিয়া কৃষি জমিতে মাছ চাষের কথা বলে নাম মাত্রয় জমি ভাড়া নিলেও। পরবর্তীতে ভাড়ার টাকা আর পরিষদ করেননি। এ ভাবেই বছরের পর বছর কৃিিষ জমি দখল করে চলছে তার মাছচাষ। ভুক্তভোগী পরিবার স্থানীয় ভাবে বিচার না পেয়ে লিগ্যাল এইডে আবেদন করেছেন বলে জানা যায়।
‎ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, চোখের সামনে লাল মিয়া সরকারি খাল ভরাট করে দখল নিয়েছে। খালের পাশে কৃিিষ জমি জমি গুলো ভাড়া নেওয়ার নাম করে দখল করে রেখেছে। আমার ১৩ শতাংশ জমি সে ৭ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে এর বিচার চাই। আরেক ভুক্তভোগী পরিবারের পক্ষে সাদ্দাম হোসেন বলেন, লাল মিয়া জোরপূর্বক আমার ৯ শতাংশ জমি দখল করে রেখেছে। আমি আজ ১২ বছর যাবত জমির ভাড়া পাই না। আমি সরকারের কাছে লাল মিয়া বাহিনীর বিচার চাই। স্থানীয় মোখলেছুর রহমান বলেন, লাল মিয়া হচ্ছে একজন ভূমিদস্যু। সে নানান ভাবে বিভিন্ন কৌশলে সরকারি একটি খাল ভরাট করে ফেলেছে। এতে করে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। খালের পাশে মালিকানা কৃিিষ জমিতে তার নজর লেগেছে। তাই সে মাছ চাষের কথা বলে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নেওয়ার নাম করে দখল করে নেয়। আমার ৩২.৫ শতাংশ জমি সে আজ ১২ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই।
‎অভিযোগের বিষয়ে লাল মিয়া সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, যে দিকে খাল ছিল সে দিকে বন্ধ করে অন্যদিক খাল খনন করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category