• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

‘দিদি যেখানে আমি সেখানে’ বলা ইমন এবার বিজেপির মঞ্চে!

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল পরিবর্তন এবং প্রথমবার বিজেপির সরকার গঠনের প্রাক্কালে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। শনিবার (৯ মে) কলকাতায় বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই গায়িকার গান গাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমনের এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। শনিবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল পর্বে শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।
সংগীতশিল্পী ইমন চক্রবর্তী দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেস এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তার প্রশংসা করতেন প্রায়ই। তিনি রাজ্য সরকারের কাছ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা লাভ করেন। এমনকি গত নির্বাচনের আগেও সরকারের হয়ে প্রচারণা ও সংগীত পরিবেশনায় তাকে সক্রিয় দেখা গেছে। এক জনসভায় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘দিদি যেখানে আমি সেখানে’। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :
More News Of This Category